`তিরাশির বীরদের সমকক্ষ হতে পেরে গর্বিত’
১৯৮৩ সালে ভারত যখন প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল, জহির খান তখন খুব ছোট। টেলিভিশনে, কপিল দেবের হাতে প্রুডেন্সিয়াল ট্রফিটি দেখে সেই ছোট বেলা থেকেই মনের গহিনে স্বপ্ন পুষে রেখেছিলেন তিনি। একদিন তিনিও ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হবেন। গাভাস্কার, অমরনাথ, সন্দ্বীপ পাতিল, শ্রীকান্ত, সান্ধু, রজার বিনি, মদনলালদের মতো তিনিও আনন্দ-উল্লাসে ছুঁয়ে দেখবেন গর্বের বিশ্বকাপ ট্রফিটি।জহির খানের সেই স্বপ্ন পূরণ হয়েছে শনিবার মুম্বাইয়ে। ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম স্বপ্ন-সারথিও যে জহির। সে কারণে হয়তো, তাঁর আনন্দও অন্য যেকোনো ভারতীয় খেলোয়াড়ের চেয়ে একটু বেশিই। আবেগতাড়িত জহির এই অনন্য গৌরবের মুহূর্তের স্মরণ করেছেন ৮৩’র বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ‘খুব ছোট ছিলাম তখন। বিশ্বকাপ জয়ের সত্যিকার অনুভূতিটি হয়তো,তখন টেলিভিশনে দেখে বুঝতে পারিনি। এবার নিজে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়ে বুঝলাম, এই আনন্দ কত মধুর।’ বলেছেন আপ্লুত জহির।তিনি বলেছেন, ‘৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে এক কাতারে নিজেদের নিয়ে যাওয়ার আনন্দটা সত্যিই অন্যরকম। এটা অন্যরকম একটি গর্বের দিন। বিশ্বকাপ জিতে ইতিহাসকে আমরা হাতের মুঠোয় নিয়ে এসেছি। নিজেরা নতুন ইতিহাস গড়েছি।’বিশ্বকাপ সাফল্যের জন্য তিনি দলের সবাইকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমরা পুরো বিশ্বকাপই একটি পরিবারের সদস্য হয়ে খেলেছি। এক জন আরেকজনের সমস্যা সমাধানে ঝাঁপিয়ে পড়েছি।এই বিশ্বকাপ সাফল্য পুরো দলই শচীন টেন্ডুলকারকে উত্সর্গ করেছে। জহির খানও খুশি ক্রিকেটের এই মহান তারকার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারায়। তিনি বলেছেন, ‘ব্যাপারটি দারুণ আনন্দের। আমরা সকলেই বিশ্বকাপ সাফল্যটি তাঁকে উপহার দিতে চেয়েছি। দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য তাঁর অবদান অনেক।’ ওয়েবসাইট।